ছবি: সংগৃহীত
জাতীয়

ডিএনসিসি মেয়র’স একটি সামাজিক আন্দোলন: আতিকুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১ শুধু একটি টুর্নামেন্টই নয় এটি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন।

শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানীতে শেরাটনের গ্র্যান্ড বলরু্মে ডিএনসিসি মেয়র’স কাপ- ২০২১ এর ‘ট্রফি ও জার্সি উন্মোচন’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে বলে ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ‘খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

মেয়র বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলর এবং ১৮ জন সরক্ষিত নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে তিনটি ইভেন্টের দলগুলো গঠিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেকোন নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলভূক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। আগামী ২৫ অক্টোবর দল রেজিস্ট্রেশনের শেষ তারিখ, ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে দল বিভাজনের ড্র এবং ২৩শে নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফুটবল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে।

তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরি করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব।

মেয়র বলেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজ যতবেশি সম্পৃক্ত থাকবে তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে, চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং স্বাগত বক্তা হিসেবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বক্তৃতা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা