জাতীয়

দুই ঘণ্টায় কাজ শেষ করলেই ছুটি!

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে দিনে ২ ঘণ্টায় নিজের কাজ শেষ করতে পারলে বাসায় চলে যেতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় সর্বোচ্চ ২৫ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, কেউ যদি সকালে এসে দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করেন তাহলে তাকে বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কাজ শেষ হওয়া মাত্র তিনি বাসায় চলে যেতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, অফিসে অবস্থানকালে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা গর্ভবতী তারা অফিসে আসবেন না।

অতিরিক্ত সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে করোনায় আক্রান্ত না হন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে আসবেন না। বাকিরা বাসায় বসে ভার্চুয়াল অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবেন। কোনও কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা