পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিনের বড় একটি চালান পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সব মিলিয়ে ২৪ কোটি ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দরকার ২৬ কোটি ভ্যাকসিন। তারপরও আমরা খুশি। এই ভ্যাকসিন আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে আসবে।

তিনি বলেন, আমরা স্থানীয়ভাবেই ভ্যাকসিন উৎপাদন করব। এজন্য ২৪ কোটিতেই খুশি। আশা করি, এর মধ্যে আমাদের অধিকাংশ লোককে ভ্যাকসিনের আওতায় আনতে পারব।

ড. মোমেন বলেন, আমরা কোভাক্সের মাধ্যমে বড় একটা চালান পাব। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে তখনই ওরা দেবে। সিনোফার্মের সঙ্গে চুক্তিরগুলোও পাওয়া যাবে।

করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্টের দোহাই দিয়ে বাংলাদেশকে ব্রিটেনের রেড লিস্টে রাখা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা