-ফাইল ছবি
জাতীয়

মানুষের মধ্যে করোনার ভয় নেই

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে এখন প্রায় অর্ধেক যাত্রী মাস্ক ছাড়া চলাচল করছেন। আর পরিবহন শ্রমিকদের অবস্থা আরও করুণ। তাদের অধিকাংশই মাস্ক পরছেন না। শুধু ভাড়া আদায়ের সময় কেউ কেউ মাস্ক পরছেন, আদায় শেষে খুলছেন অথবা থুতনিতে ঝুলিয়ে রাখছেন। সেক্ষেত্রে অজুহাত হিসেবে বলছেন, মাস্ক পরলে যাত্রীরা কথা শুনতে পান না।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। যেখানে গত ১১ আগস্ট থেকে সারাদেশে গণপরিবহন চলাচলের অনুমতির প্রধান শর্ত ছিল স্বাস্থ্যবিধি মানা। যা এখন কাগজে কলমে রয়ে গেছে। বাস্তবে কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই।

দেখা যায়, অর্ধেকের বেশি যাত্রীর সঙ্গে মাস্ক থাকলেও কার্যকরভাবে পরছেন খুব কম মানুষ। যারা পরেছেন তাদের বেশিরভাগই মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি মানছেন না। বেশিভাগের মাস্ক রাখা থুতনিতে, কেউ কেউ আবার নাক বাদ দিয়ে শুধু মুখ ঢেকে রেখেছেন। এভাবে গণপরিবহনে প্রায় অর্ধেক যাত্রী মাস্ক ছাড়া চলাচল করছেন।

রাজধানীর বিভিন্ন মোড়ে বাসগুলো যেখানে দাঁড়ায় সেসব জায়গায় একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন আগের মতো। কিছু কাউন্টারের আশপাশে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। আর যাদের মুখে মাস্ক নেই, তারা প্রশ্ন করলে হুট করে পকেট থেকে মাস্ক বের করে পরে ফেলছেল। আবার যারা আগে থেকে মাস্ক পরে রয়েছেন তারা কথা বলার সময় মাস্ক নামিয়ে কথা বলছেন।

রাজধানীতে চলাচলকারী একটি বাসের হেলপার বলেন, মানুষের মধ্যে তো করোনার কোনো ভয় নেই। মাস্ক পরলেও তা থুতনিতে নামিয়ে রাখে। আমরা করব কী বলেন? আমাদের কথা তো কেউ শোনে না। ঠেলাঠেলি করে মাস্ক ছাড়া উঠে পড়ে। বললে, কিছুক্ষণ রাখে, পরে খুলে ফেলে।

এদিকে, লকডাউন শিথিল করে গণপরিবহন চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। গণপরিবহন চালুর সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ‘দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না’ মর্মে নির্দেশনা দিয়েছিল। এখন সেটি প্রায় ভুলতে বসেছেন সবাই। অফিসের সময় প্রায় প্রতিটি পরিবহনেই নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা