জাতীয়

দেশে ফিরেছেন‌ সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বুধবার (৮ সেপ্টেম্বর ) এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী প্রধান এ সফরে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লে. জেনারেল (অব.) ভিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাসুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন।

সেনাপ্রধান সফরের প্রথম দুইদিন দিল্লি ও আগ্রায় বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম দিন তিনি আগ্রায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাসুট ব্রিগেড পরিদর্শন করেন। ওই ব্রিগেডের সক্ষমতা, কার্যক্রম ও প্রশিক্ষণ সম্পর্কে সেনাপ্রধানকে ধারণা দেওয়া হয়।

ভারত সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর জীবন উৎসর্গকারীদের নাম খচিত স্থান ঘুরে দেখেন এবং আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এরপর সাউথ ব্লকে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে তিনি ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাকে ভারতের নিরাপত্তা চিন্তাধারা ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ে দু’টি পৃথক ব্রিফিং প্রদান করা হয়।

বৈঠক সমাপনান্তে সেনাবাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আশা করা হচ্ছে, সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা