জাতীয়
কৃষিমন্ত্রী বলেছেন

বিশ্বে সবচেয়ে সৎ নেতা শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে সৎ, সফল ও সক্ষম একজন নেতা। তিনি সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন; এটা এই জাতির সবচেয়ে বড় পাওয়া। তিনি ১৭ কোটি মানুষের জন্য, দেশের জন্য আশীর্বাদস্বরূপ। সমৃদ্ধিশালী উন্নত বাংলাদেশে পরিণত হবে তার নেতৃত্বেই।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে নবাবগঞ্জে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, রাজনীতিবিদ, আমলা যতোই বড় হোক না কেন, সৎ না হলে তারা জাতির জন্য অভিশাপ। সবচেয়ে বড় শক্তি হলো সততা। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যতোই বড় হোক, শীর্ষস্থানে থাকুক- সততা না থাকলে তারা জাতির জন্য কল্যাণকর নয়। বরং অভিশাপ ও বোঝাস্বরূপ।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি বার বার বলছে দেশে গণতন্ত্র নেই। কিন্তু এ কথা তাদের মুখে মানায় না। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রের নামে যেসব অপকর্ম করেছে তা দেশবাসী জানে। বর্তমানে দেশে অবশ্যই গণতন্ত্র আছে। কিন্তু বিএনপির সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার গণতন্ত্র নেই। গাড়িতে, বাড়িতে, রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার জন্য বিএনপির যে গণতন্ত্র তা নেই।

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদের ভোটে বিজয়ী করলে আমরা আপনাদের স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটান যাবে না, বিএনপির সেই শক্তি নেই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা