জাতীয়

ভৈরবে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে নাসিরাবাদ নামে একটি মেইল ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। গন্তব্য ছিল চট্টগ্রাম। দুপুর ১২টায় ভৈরবের আগের স্টেশন কুলিয়ারচরে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। কিছুক্ষণ পর কুলিয়ারচর স্টেশন ছেড়ে আসে এটি। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে প্রবেশ করে। এ সময় পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর থেকে ভৈরব স্টেশনে আটকা পড়েছে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরুন্নবী বলেন, বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত রেলপথের মেরামতের কাজ চলছে। তবে ট্রেন চলাচল করতে আর কত সময় লাগবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা