জাতীয়

বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা কখনোই এ দেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিলো।

তিনি বলেন, তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। এখনো অনেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের বিকৃতি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ ও মুজিব চর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুন প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক-রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা