জাতীয়

সর্ষের মধ্যে ভূত খোঁজার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে এ নিয়ে পাঁচবার ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। এটিকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সেনাবাহিনীকে বলবো এ বিষয়ে গভীরভাবে তদারকি করার জন্য দরকার। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।

ওবায়দুল কাদের বলেন, আশা করি, আগামী বছর জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। এ পর্যন্ত সেতুর মোট ৯৪ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। এর আগে গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

এছাড়া আরও দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা