জাতীয়

১৮ মাস পর প্রথম ওমরায় ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। আবেদন শুরুর তিন দিন পর আজ নাইজেরিয়া থেকে প্রথম ওমরাহ পালনকারী দল সৌদি এসে পৌঁছবেন। সৌদির হজ ও ওমরাহ কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য এ খবর জানিয়েছেন।

সৌদি গেজেটে খবর থেকে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টায় এ বছরের প্রথম ওমরাযাত্রী হিসেবে নাইজেরিয়ার মুসল্লিরা সৌদি এসে পৌঁছাবেন। জেদ্দাস্থ কিং আবদুল আবদুল আজিজ বিমানবন্দরে তাঁরা অবতরণ করবে বলে জানিয়েছেন সৌরিদ হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আলি আল আমিরি।

আল আমিরি আরো জানান, ওমরাযাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া, আবাসন ব্যবস্থাপনা ও মসজিদুল হারামে প্রবেশসহ সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

সৌদি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে ওমরার পক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও অ্যাপের মাধ্যমে ওমরাহ পালন ও মসজিদে নববি জিয়ারতের সব কার্যক্রমের ফলোআপ দেওয়া হবে। আর অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ফ্লাইট, পরিবহন, হোটেলসহ ওমরাহ বিষয়ক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আল আমিরি।

গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাযাত্রীদের আবেদন শুরু হয়। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। ফলে প্রতিমাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানা যায়।

করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

শিবচরে আ. লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতাকে পুলিশ আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা