জাতীয়
পদ্মা সেতু

পিলারে ধাক্কা দেয়ায় চালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এ ঘটনায় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এতে কেউ আহত হননি। ঘটনার পর চালক আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়।

শফিকুল ইসলাম জানান, আব্দুর রহমানকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে অধিকতর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ধাক্কা লাগার বিষয়ে আব্দুর রহমান বলেন, কাটআউট কেটে গিয়ে ফেরির ইলেকট্রিক সিস্টেম ফেইল করার পর ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির কিছুটা ক্ষতি হয়, আর পিলারের ওয়াটার লেভেলের ওপরে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। যান ও যাত্রী নিয়ে নিরাপদেই শিমুলিয়া ঘাটে ফেরিটি আনলোড করা হয়। এখন ফেরিটি মেরামতের জন্য ডকইয়ার্ডে নেয়া হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ফেরির ধাক্কা লাগার পর আমরা পিলারে কাছে গিয়ে পরিদর্শন করেছি। তেমন কোনও ক্ষতি হয়নি। আর ক্ষতি হওয়ার কথাও নয়। এর আগেও দুইবার ফেরি পদ্মা সেতুর পিলারে আঘাত হেনেছিল। এসব সেতু সেভাবেই তৈরি করা হয়। গত ২০০ বছর এই নদীতে যেসব জলযান চলেছে, সেগুলো সেতুতে ধাক্কা দিলে কিছু হওয়ার আশঙ্কা নেই। বরং ফেরি ক্ষতিগ্রস্ত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা