ছবি: সংগৃহীত
জাতীয়

মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে বাসটির কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাওয়ার পথে সেফটি পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির কিশোর চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সেফটি পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১০ যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান মাসুম বলেন, কিশোর বাসচালক ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা লাগে। এতে বাসের ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে এক মা ও শিশু গুরুতর আহত হন। পরে পুলিশ যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষা পর মিলছে গাড়ি, ভাড়া দ্বিগুণ

ডিএমটিসিএল’র উপ-ব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

কাফরুল থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা