জাতীয়

হেঁটেই রাজধানীতে ঢুকছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সরকারের পূর্বঘোষিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

সকালে দেখা যায়, রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ি, আমিন বাজার ব্রিজসহ অন্যান্য প্রবেশ পথে চেকপোস্ট বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। যে কারণে দূরপাল্লার সব যাত্রীদের প্রবেশ পথেই নামিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় হেঁটে, রিকশা ও ভ্যানে রাজধানীতে প্রবেশ করছেন যাত্রীরা।

ট্রাফিক বিভাগ পুলিশ জানিয়েছে, দূরপাল্লার কোনো পরিবহনকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ব্যক্তিগত গাড়িতে যারা গতকাল রাতে রওনা করেছেন, সেতুর টোল বক্সের টোকেন দেখে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

দেখা যায় বাবু বাজার ব্রীজ, সদরঘাট, যাত্রাবাড়ি, গাবতলী, মিরপুর মাজার রোড এলাকায় যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। তাদের কারো হাতে ব্যাগ, আবার কারো কোলে শিশু বাচ্চা। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন অঞ্চল থেকে তাদের হেঁটেই গন্তব্যে পৌছোতে হচ্ছে।

ট্রাফিক বিভাগের চেকপোস্টের কারণে আমিনবাজারে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তৌহিদ বলেন, যারা বিধিনিষেধ শুরুর আগে রওয়ানা দিয়েও ঢাকা ঢুকতে পারেননি, শুধু তাদেরই ছেড়ে দেওয়া হচ্ছে। তবে পায়ে হেঁটে। লকডাউনের নির্দেশনা অনুযায়ী কোনো গণপরিবহনকে যাত্রীসহ ঢুকতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে পথচারীদের মাস্ক ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত। এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে বলে আগেই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা