জাতীয়

‘সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে’

নিজস্ব প্রতিনিধি: সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বাজেট ঘাটতির বিষয় নতুন কিছু নয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাজেটে ঘাটতি হবেই। সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে। তারপরও কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে।

শুক্রবার (৪ জুন) প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, গত কয়েক বছরে আমরা সফলতার সঙ্গে বাজেট দিয়েছি এবং বাধা-বিপত্তি মোকাবিলা করেছি। আমাদের এমন কোনো ভয়ের বিষয় নেই যে, আমরা বাজেট দিয়ে বাস্তবায়ন করতে পারব না। আত্মবিশ্বাস নিয়ে বাজেট দিয়েছি।

মন্ত্রী বলেন, অর্থের যোগান দিতেও কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমাদের ঋণ পরিশোধ করার রেকর্ড ভালো।

আমরা সময়মতো ঋণের টাকা পরিশোধ করে যাচ্ছি। সার্বিকভাবে ইতিবাচক দেখি বলেই উন্নয়নের সব সূচক ধরে রাখতে পেরেছি। জিডিপি, মাথাপিছু আয়সহ সবকিছু ভালো অবস্থানে রয়েছে।

প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা