জাতীয়

উইঘুর নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা’

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে চীনের তিয়ানানমেন স্কয়ার ট্র্যাজেডি ও উইঘুর নির্যাতনের প্রতিবাদে পথনাটক ও সংগীত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। চীন সরকার কর্তৃক উইঘুরদের নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা (Silence of Humanity)’ পরিবেশন করে সামাদ ভূঞা ও তার দল।

শুক্রবার (৪ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটকটির আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি)।

১৯৮৯ সালের ৪ জুন চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবির আন্দোলনে চীন সরকার গণহত্যা চালিয়েছিল।

সেই ট্র্যাজেডির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ সময়ে উইঘুর মুসলিমরাও গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার পক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এরপর থেকে চীন সরকার উইঘুর মুসলিমদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত ।

চীন থেকে মুছে ফেলতে উইঘুর মুসলিমদের বাছবিচার হীনভাবে আটক, নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক কাজে খাটানোসহ নারীদের ধর্ষণ, ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া, গর্ভবতী উইঘুর নারীদের গর্ভপাত করা এবং পুরুষদের ডিটেনশন ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনা সরকার উইঘুরদের ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতার ক্রমে ক্রমে হরণ করেছে এবং গণনজরদারি, বন্দিত্ব, মগজধোলাই এবং জোরপূর্বক বন্ধ্যাকরণ করানোর ব্যবস্থা গড়ে তুলেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা