জাতীয়

প্রয়োজন হলেই কৃষি খাতে বরাদ্দ: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য ও কৃষি খাতে যখনই প্রয়োজন অর্থ বরাদ্দ দেয়া হবে। ‘এ নিয়ে চিন্তার কিছু নেই।’

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম হয়েছে দাবি করে অনেকে যে সমালোচনা করছেন তা ঠিক নয় বলে মনে করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ নিয়ে কোনো চিন্তা নেই। কেননা, স্বাস্থ্য খাতে যত টাকা প্রয়োজন হবে, তত টাকাই পাওয়া যাবে।’ একই সঙ্গে কৃষি খাতে যখনই প্রয়োজন বরাদ্দ পাওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান সরকারের তৃতীয় মেয়াদ এটি। প্রথম মেয়াদেই আমরা কৃষিকে গুরুত্ব দিয়েছি। আমাদের প্রথম নির্বাচনী ইশতেহারে আমরা পাঁচটি বিষয় অগ্রাধিকার দিতে চেয়ছিলাম। সে অনুযায়ী কাজ শুরু করেছি এবং সেটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। চাল, গম ও ভুট্টা উৎপাদন বেড়েছে। আমাদের প্রয়োজন কৃষি কর্মকাণ্ডকে বাড়ানো।’

তিনি বলেন, ‘কৃষির বাজেট এবারও কমেনি। কৃষি ঋণের পরিমাণ বেড়েছে এবং সুদের হার কমানো হয়েছে। আমরা যান্ত্রিকরণে বেশি নজর দিয়েছি। কারণ কৃষি শ্রমমুজরি বেশি। তাই ধান গম কাটা এবং ভুট্টা ভাঙ্গার কাজ এখন মেশিনে করা হচ্ছে।’

গতবছর চালের দাম বাড়ার পর সরকার প্রণোদনা দিয়ে ৩ লাখ ১২ হাজার হেক্টর হাইব্রিড (উচ্চ ফলনশীল) ধান বেশি উৎপাদন করেছে বলে জানান তিনি। বলেন, ‘এতে করে এবার চালের দাম কমছে। আমরা পরিকল্পনা করে সামনে এগিয়ে যাচ্ছি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পকলকারখানর মূল বাধা ছিল গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাট। এসবই করা হয়েছে উৎপাদন খাতে। এটা আমরা করেছি। বিদেশি বিনিয়োগও আসতে শুরু করেছে। এর মধ্যে করোনা এসেছে। কৃষিকে বাণিজ্যিকরণ করব। এতে করে মানুষের আয় বাড়বে। কৃষির জন্য বাজেট ভালো। প্রধানমন্ত্রী বলেছেন স্বাস্থ্য ও কৃষির জন্য যখন অর্থের প্রয়োজন হবে তখনই এখাতে বরাদ্দ দেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা