বাণিজ্য

কৃষিঋণে সুদ হার কমানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: কৃষকদের স্বার্থরক্ষায় কৃষিঋণ বিতরণে এনজিও-নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন, ব্যাংকগুলো দেশের সব জায়গায় শাখা-উপশাখা খুলেছে। এমন বাস্তবতায় সুযোগ তৈরি হয়েছে এনজিওর মাধ্যমে উচ্চসুদে কৃষিঋণ বিতরণের লাগাম টানার। সুদের হারও কমানোর পরামর্শ তাদের।

দেশের সর্বত্র এখন ব্যাংকগুলোর শাখা-উপশাখা। ২০১৮ সাল থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রান্তিক জনপদে দেড় হাজারের বেশি উপশাখা খুলেছে বিভিন্ন ব্যাংক। বাড়ছে নতুন শাখাও। তবুও কৃষিঋণ বিতরণে অতিমাত্রায় এনজিও-নির্ভরতা কমছে না।

পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবছরে ২৫ হাজার ৫১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। ৩০ লাখ ৫৫ হাজারের বেশি কৃষক পান এই ঋণ। যাদের মধ্যে কিষানী প্রায় ১৬ লাখ। আর কৃষিঋণের বড় অংশই বিতরণ করছে এনজিওগুলো। সুদের হার কমপক্ষে ২৪ শতাংশ। ব্যাংকের চেয়ে তিনগুণ বেশি।

এমন পরিস্থিতিতে কৃষিঋণ বিতরণে এনজিও-নির্ভরতা কমানোর বিষয়টি ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সরাসরি পৌঁছে যেতে পারি কৃষকের কাছে। এখন বিভিন্ন ব্যাংকের শাখা এবং এজেন্ট গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে।

এনজিও-নির্ভর কৃষিঋণের সুদের হার ক্রমান্বয়ে কমানো হচ্ছে বলে জানিয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা।

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ বলেন, করোনার সময়ে কৃষকরাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সার্ভিস চার্চটা আরও কিভাবে কমানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।

এদিকে, প্রান্তিক এলাকায় শাখা-উপশাখা খোলায় ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ বিতরণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কেন্দ্রিয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম, যদি ইন্ডাস্ট্রিয়াল ইনডোর্স ৯ শতাংশ দিতে পারি, সেই ক্ষেত্রে ২৪ শতাংশে কৃষকদের কাছে ঋণ দেয়ার পরিবর্তে যাতে কমানো যায় সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চিন্তা-ভাবনা করছে।

কৃষিঋণে কৃষকের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে এনজিও-নির্ভরতা কমানোর পরামর্শ তাদের।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা