জাতীয়

৭ কলেজের সঙ্কট নিরসনে জরুরি বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জরুরি সভা চলছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ সভা শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়েছে।

ভার্চুয়ালি এ সভায় যুক্ত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

এদিকে চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে নীলক্ষেতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে সেখানে আসেন সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাবি উপাচার্যের সমন্বিত বৈঠকে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে সমন্বয়কের আশ্বাসে পাত্তা দেননি শিক্ষার্থীরা। তারা এসময় ‘ভুয়া, ভুয়া’ ও ‘মানি না, মানব না’ স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি- পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত এখনই দিতে হবে। তবেই তারা আন্দোলন স্থগিত করবেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর বলেন, ‘করোনার মধ্যে পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী মেস ভাড়া করে ঢাকায় অবস্থান করছে। এখন পরীক্ষা স্থগিত হওয়া অযৌক্তিক। আমাদের দাবি পরীক্ষা নিতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী মিতা বলেন, ‘আমরা এমনিতেই সেশন জটে আছি। পরীক্ষা স্থগিত হয়েছে। এতে ভয়াবহ সেশন জটে পড়তে যাচ্ছি। আমাদের পরীক্ষা নিতে হবে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সন্ধ্যায় তাৎক্ষণিক নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে আল্টিমেটাম দিয়ে রাতে ফিরে যায় শিক্ষার্থীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা