জাতীয়

বীমা দিবস নিয়ে নানা উদ্যোগ আইডিআরএর

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ প্রতিপাদ্য সামনে নিয়ে আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দিবসটি উপলক্ষে নানা উদ্যোগ গ্রহণ করেছে বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সংস্থাটি জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের মার্চের ১ তারিখে তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদানের মধ্য দিয়ে বীমা খাতে ক্যারিয়ার শুরু করেন। তাই দিনটিকে স্মরণীয় করতেই এদিন বীমা দিবস পালন করা হবে। এ জন্য ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে আগামী ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভা ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় বীমা দিবস উদযাপন হবে।

এর বাইরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ও বেসরাকরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ওইদিন ওয়েবিনার অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে আইডিআরএ নিজস্ব অর্থায়নে চালু করছে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’। এর বার্ষিক প্রিমিয়াম ৮৫ টাকা।

আইডিআরএ জানিয়েছে, ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য আভিভাবকরা বঙ্গবন্ধু শিক্ষা বীমা করতে পারবেন। এজন্য বার্ষিক প্রিমিয়াম দিতে হবে ৮৫ টাকা। বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি গ্রহণের পর কোনো কারণে অভিভাবক মারা গেলে ওই শিশু ১৭ বছর পর্যন্ত মাসিক ৫০০ টাকা করে পাবেন।

মাত্র ১০০ টাকা দিয়ে এক বছরের জন্য দুই লাখ টাকার চিকিৎসা সুবিধাসহ চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’য় । এছাড়া ১৬ লাখের বেশি প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য বীমা পরিকল্পনা তৈরির কাজ চূড়ান্ত করা হয়েছে। দিবসটি উপলক্ষে ইতিমধ্যে চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্পোটর্সম্যান ইন্স্যুরেন্স’।

এ বিষয়ে আইডিআরএ'র একজন কর্মকর্তা বলেন, যথাযথভাবে দিবসটি পালনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে জাতীয় বীমা দিবস জাঁকজমকপূর্ণ হবে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা