বাণিজ্য

১ মার্চ পালিত হবে জাতীয় বীমা দিবস

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ প্রতিপাদ্য সামনে নিয়ে আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিআরএ'র চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনসহ কর্তৃপক্ষের সদস্যরা। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইনস্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ তারিখে তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যােগদান করেন। গত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতির পিতার বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘােষণা করা হয়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়ােজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনস্যুরেন্স এসােসিয়েশন এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহযােগিতায় বীমা মেলা, আলােচনা সভা এবং অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি ) জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে আলােচনা সভা ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযােগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মাে. আসাদুল ইসলামসহ বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকমুখ্য নির্বাহী কর্মকর্তাগণ ও সার্ভে প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা