জাতীয়

দুর্নীতি আর পুলিশ একসঙ্গে উচ্চারিত হতে পারে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দু্র্নীতি আর পুলিশ শব্দ দুইটি একসঙ্গে উচ্চারিত হতে পারে না। আমরা সবাই মিলে দুর্নীতি নামের কলঙ্কচিহ্ন পায়ের নীচে ফেলতে চাই। পুলিশ থেকে দুর্নীতি নামের শব্দটিকে আমরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে চাই।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, পুলিশের মধ্যে দুর্নীতি করে কেউ পার পায়নি। যারা দুর্নীতি করেছেন তাদের বিচার হয়েছে, কারাগারে যেতে হয়েছে। অনেকে চাকরি হারিয়েছেন। সামনে কঠিন সময় ওইসব পুলিশ সদস্যদের জন্য যারা দুর্নীতির সুযোগ খুঁজছেন।

আইজিপি বলেন, আমরা মাদকের বিরুদ্ধেও হাত দিয়েছি। কনস্টেবল থেকে এসআইদের ডোপ টেস্ট হচ্ছে। সামনে ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সবার ডোপ টেস্ট শুরু হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। বিপরীতে ভালো ও সৎ অফিসারদের পুরস্কৃত করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা