সংগৃহীত
জাতীয়

বেনজীরকে সময় দিলো দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে ১ সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।আগামী (২৩ জুন) তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনটি ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় ১৪ ট্রাক চিনি জব্দ

তিনি জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদক তলব করলেও ঐ শুনানিতে তার অনুপস্থিত থাকায় আগামী রবিবার (২৩ জুন) নতুন তারিখ ঘোষণা করা হলো। এতে মোট ১৭ দিন সময় পেলেন সাবেক এই আইজিপি।

গত মঙ্গলবার (২৮ মে) বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। দুদকের পাঠানো এই নোটিশে বেনজীরকে বৃহস্পতিবার (৬ জুন) তাকে এবং স্ত্রী ও সন্তানদের রবিবার (৯ জুন) দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল

সাবেক আইজিপি বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ একাদিক জেলায় ৬২১ বিঘা জমি, রাজধানী ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, বিভিন্ন ব্যাংকে মোট ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার এই সকল সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত।

আদালতের ঐ আদেশ আসার আগেই শনিবার (৪ মে) তিনি এই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা