জাতীয়

১৯ কোটি টাকা ব্যায়ে ট্যুরিস্ট বাস কিনছে সরকার

সান নিউজ ডেস্ক : দেশের পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য ১৯ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক ট্যুরিস্ট বাস কিনছে সরকার। ২০২১ সালের জুন মাসের মধ্যে কোচগুলো কেনা হবে, যা দিয়ে দেশের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

‘দেশের অভ্যন্তরে পর্যটন আকর্ষণীয় এলাকায় ট্যুর পরিচালনার লক্ষ্যে ট্যুরিস্ট কোচ সংগ্রহ’ নামের প্রকল্পটি ১৯ নভেম্বর অনুমোদন দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ২২ ডিসেম্বর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিকে (একনেক) অবহিত করা হয়েছে।

একনেক সূত্রে জানা গেছে, প্রকল্পটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাস্তবায়ন করবে। ঢাকা ও কক্সবাজার জেলা এবং সিলেট বিভাগের পর্যটন আকর্ষণীয় স্থানগুলোয় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটির যৌক্তিকতা ব্যাখ্যা করে পরিকল্পনা কমিশনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা ও তৎসংলগ্ন এলাকা, কক্সবাজার এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের অধিকতর বিকাশ ঘটানো সম্ভব। এসব পর্যটন এলাকাগুলো পরিকল্পিতভাবে ভ্রমণের জন্য প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা ধরনের আকর্ষণীয় প্যাকেজ ট্যুর এবং প্রয়োজনীয় সংখ্যক ট্যুরিস্ট বাস। কিন্তু সরকারি পর্যায়ে বিভাগ বা জেলা ভিত্তিক প্যাকেজ ট্যুর পরিচালনার জন্য আধুনিক ট্যুরিস্ট বাস কখনোই সংগ্রহ করা হয়নি। পর্যটনশিল্পের প্রচার ও বিকাশের লক্ষ্যে দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে পর্যটকদের নিয়ে ট্যুর পরিচালনার লক্ষ্যে বিবেচ্য প্রকল্পটি প্রণয়ন করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা