অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ায় ওয়াসা’র বিরুদ্ধে জিডি
জাতীয়

অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ায় ওয়াসা’র বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক : উত্তরা ৭ নম্বর সেক্টরে অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ার অভিযোগে ঢাকার ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি (ওয়াসা) নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিপিপি) এর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির অঞ্চল-১ এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী সোলায়মান কবীর জিডিটি করেন।

জিডিতে বলা হয়, ডিএনসিসির উত্তরার এক নম্বর ওয়ার্ডের সেক্টর-৭ এর ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর ডিএনসিসি কর্তৃক নতুন উন্নয়নকৃত রাস্তা গত ২৬ ডিসেম্বর তারিখে ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপি) বিনা অনুমতিতে রাস্তা খনন করে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন স্থাপন কাজ করা হচ্ছে। ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়াসহ জনসাধারণ ও যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

প্রসঙ্গত, গত আগস্টে উত্তরা সাত নম্বরের বেশকিছু সড়কে সংস্কার কাজ করেছে ডিএনসিসি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা