ডিএমপিতে ২২ পুলিশ পরিদর্শকের বদলি
জাতীয়

ডিএমপিতে ২২ পুলিশ পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (২৬ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। গত বুধবার ঢাকার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মস্থল পরিবর্তনের পর এই কর্মকর্তাদের সরিয়ে অন্যান্য জায়গায় দেওয়া হয়।

বদলি হওয়া পুলিশ পরিদর্শকরা হলেন-উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর গাজীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে, ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলমকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত), তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাসানাত খন্দকারকে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. ইসমাইল হোসেন খানকে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত)।

এ ছাড়া উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. মাহফুজুল হক চৌধুরীকে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. খোরশেদ আলমকে ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. নুর আলম মাসুম সিদ্দিকীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন),লাইনওআর-এর পরিদর্শক পিযুষ কুমার সরকারকে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন),লাইনওআর-এর পরিদর্শক সুমন চন্দ্র দাসকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মোহাম্মদ আফতাব উদ্দিনকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন), দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খানকে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া প্রসিকিউশন বিভাগে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন খানকে পিএসএ্যান্ডআইআই বিভাগে, ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুককে ডিবি তেজগাঁও বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. তাজুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা গুলশান বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারীকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক সোহেল আহাম্মদ এবং লাইনওআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা