রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই : দুদু
জাতীয়

রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই : দুদু

নিজস্ব প্রতিবেদক : দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা এখানে স্লোগান দিচ্ছি, পরস্পর হাত মেলাচ্ছি সব ঠিক আছে। কিন্তু রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই।

শনিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, কেউ যদি মনে করেন নির্বাচন করে মুক্তি পাবেন, আমার মনে হয় না এটা সম্ভব হবে। কারণ নির্বাচন শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এই সরকার। নির্বাচন বলতে বাংলাদেশে কিছু নাই। তাই রাস্তায় আন্দোলন করেই এই সরকারকে হটাতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের মতো কৃষক দরদী আর কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নাই। তার পরেই খালেদা জিয়া কৃষকদেরকে ভালোবাসেন। কিন্তু বর্তমান সরকারের দিকে তাকালে তা ভিন্ন। কৃষকদের কোনো ব্যবস্থাই সরকার করে নাই।

বিএনপির এই নেতা বলেন, এরপরও ফসল হারা কৃষকরা অনবরত কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই কৃষকদের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল। এই কৃষক দলের মধ্য দিয়েই আমরা স্বপ্ন দেখি। এই কৃষক দলের মধ্য দিয়েই গণতন্ত্রের স্বপ্ন দেখি।

এই কৃষক দলের মধ্য দিয়েই দেশের সমৃদ্ধির স্বপ্ন দেখি। কিন্তু বেগম খালেদা জিয়া জেলখানায় থাকলে সে স্বপ্ন পূরণ হবে না। যদি বেগম জিয়াকে মুক্ত করতে পারেন তাহলে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে। এ দায়িত্ব কৃষক দলকে নিতে হবে।

কৃষকদলের আহ্বায়ক বলেন, তারেক রহমানকে সবচেয়ে বেশি ভয় পায় তা এই সরকার ও শেখ হাসিনা। যে মানুষটা একটা নির্বাচনও করে নাই। তার বিরুদ্ধে এমন কোনো মিথ্যা অপবাদ নাই এই শেখ হাসিনা দেয় নাই। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সেইজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মানে সংগঠন, সংগঠন মানে রাস্তা, রাস্তা মানে আন্দোলন। সেই আন্দোলন আমাদের করতে হবে।

কৃষকদলের কেন্দ্রীয় আহ্বয়ক কমিটির সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা