জাতীয়

ঊর্ধ্বমুখী চালের বাজার: রোববার খাদ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বেশ কিছুদিন থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়াই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাজারে দাম বেশি থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চালও সংগ্রহ করতে পারছে না সরকার। একদিকে মানুষের ভোগান্তি, অপরদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারের হাতিয়ার খাদ্য মজুত কমে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৭ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মন্ত্রী।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সুমন মেহেদী বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপগুলো নিয়ে মন্ত্রী (খাদ্যমন্ত্রী) সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল (রোববার) বেলা সাড়ে ১১টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই সংবাদ সম্মেলন হবে।’

গত কিছুদিন ধরে দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী। আমনের ভরা মৌসুম হলেও গরিবের মোটা চালের কেজি ৫০ টাকায় পৌঁছেছে। চাল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বাজারে চালের দাম বেশি হওয়ায় সরকারের আমন সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হতে যাচ্ছে। একই সঙ্গে কমছে সরকারি মজুতও। এই পরিস্থিতিতে বাজার সামাল দিতে আমদানিতে নেমেছে সরকার।

গত বছরের তুলনায় এবার সরকারি খাদ্যশস্যের মজুত অর্ধেকে নেমেছে। খাদ্য অধিদফতরের গত ২৪ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের মোট মজুত ৭ লাখ ৪৬ হাজার ৩৫০ টন, এর মধ্যে চাল ৫ লাখ ৪২ হাজার ৬০ টন এবং গম ২ লাখ ৪ হাজার ২৯০ টন। গত বছর একই সময়ে মোট মজুদের পরিমাণ ছিল ১৩ লাখ ৮৬ হাজার ২৮০ টন, এর মধ্যে চাল ১০ লাখ ৫৯ হাজার ৬০ টন এবং গম ৩ লাখ ২৭ হাজার ২২০ টন।

গত ২৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ টন সেদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কিন্তু বাজারে ধান চালের দাম অনেক বেশি হওয়ায় সংগ্রহ কা্র্যক্রমে কোন অগ্রগতি নেই। সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষক ও মিল মালিকরা। খাদ্য অধিদফতরের ২৩ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ৩০৬ টন ধান, ১৩ হাজার ৫৬৭ টন সেদ্ধ চাল ও ৪৪৮ টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা