জাতীয়

বার কাউন্সিলের পরীক্ষায় সুযোগ পাবে না বিশৃঙ্খলাকারীরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেয়া হবে। তবে, ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকে পরীক্ষা থেকে বাদ দেয়া হবে।

বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পাঁচ কেন্দ্রের পরীক্ষা বাতিল করে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন বার কাউন্সলিরে সচিব মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকাভুক্তিকরণের পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল।

এর মধ্যে মোহাম্মাদপুর মহিলা কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃংখলা হয়। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে নাগাদ এ পরীক্ষা নেয়া হবে তা নির্ধারণ করেনি বার কাউন্সিল।

আর এসব পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃংখলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৃহস্পতিবারের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ১৯ ডিসেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষার আয়োজন করে আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজে।

বার কাউন্সিলের এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃংখলায়। বিশৃংখলার অভিযোগে রাজধানীর কয়েক থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা