ছবি-সংগৃহীত
শিক্ষা

অবরোধেও লিখিত পরীক্ষা চলবে 

নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের পরীক্ষা পেছাচ্ছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীদের সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপ পাত্তা না দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকেই এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে পিএসসি।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশনা

ফলে বিএনপি ও জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষায় বসছেন পৌনে ১৩ হাজার চাকরিপ্রার্থী। রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাদের ১১ দিন কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরীক্ষার্থীরা।

এদিকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। একযোগে এ পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে গ্রহণ করা হবে।

অন্যদিকে কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষা পেছানোর দাবি তোলা চাকরিপ্রার্থীরা জানান, গত ১৯ নভেম্বর তারা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেন। মঙ্গলবার তারা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন।

আরও পড়ুন: নিয়োগ ৪১৪, পদোন্নতি ২৬৯ জন

আবেদনে চাকরিপ্রার্থীরা উল্লেখ করেন, তফসিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ ও যাতায়াতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও পিএসসির সঙ্গে আলোচনা করে স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান পরীক্ষার্থীরা।

তবে পিএসসির একজন সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনিয়েছেন, তাদের ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। তাদের ভাষ্য, ঘোষিত রুটিনই পিএসসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

প্রকাশিত আসনবিন্যাস অনুযায়ী ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- মিরপুরের সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

আরও পড়ুন: বিচার বিভাগে সরকারের প্রভাব নেই

এছাড়াও ঢাকার বাইরে ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের প্রার্থীদের জন্য কেন্দ্র হবে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এম সি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন অনুযায়ী টেকনিক্যাল ক্যাডার ও উভয় ক্যাডারের বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে ২৭ নভেম্বর। সাধারণ ক্যাডার ও উভয় ক্যাডারের প্রার্থীদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

লিখিত পরীক্ষা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা