ছবি: সংগৃহীত
শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৬ হাজারে বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার (৩০ আগস্ট) রাতে টেলিটককে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার মধ্য রাতে এনটিআরসিএর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে বলে আশা করছেন।

তিনি বলেন, ফল প্রস্তুত করে আমরা রাতে টেলিটককে পাঠিয়েছি। তারা ফলাফল প্রকাশ করে প্রার্থীদের এসএমএসে পাঠাবেন। তাদের প্রস্তুতিরও একটি বিষয় আছে। আশা করছি, রাতেই প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ফল প্রকাশ করবেন তারা।

আরও পড়ুন: নটর ডেমে পুনঃভর্তি পরীক্ষা

টেলিটক ফল প্রকাশ করলে নির্ধারিত লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) প্রবেশ করে ফল দেখতে পারবেন প্রার্থীরা। সেখানে নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসে ফলাফল পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। ঐ বছর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ভর্তিতে দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ১ লাখ ৪০০০ প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুসারে, ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হতো। গত ৫ জুলাই পরীক্ষার ৬০ দিন পূর্ণ হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা