সংগৃহীত
শিক্ষা
সাত কলেজে 

ভর্তিতে দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য ২য় মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: চবির সোহরাওয়ার্দী হলে তালা

তিনি জানান, সরকারি ৭ কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করে মনোনীত বিষয় দেখতে হবে। যেসকল শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ বা চালু করতে পারবেন। সেক্ষেত্রে ৩ হাজার টাকা অগ্রিম ফি দিতে হবে।

তিনি আরও জানান, এ সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নন বলে বিবেচ্য হবে। সেইসাথে পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসাথে আগামী ২ সেপ্টেম্বর বিকালে ৩য় মনোনয়ন প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ

অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতি বারের তুলনায় এবার ৭ কলেজের আসন ১ম মনোনয়নের পরই প্রায়ই পূর্ণ হয়ে গেছে, আমরা এবার অনেক ভিন্নতা দেখছি। গত ২২ আগস্ট ১ম মনোনয়ন তালিকায় ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থীকে বিষয় ও কলেজ দেওয়া হয়েছে। যেখানে অন্য বছর এর অর্ধেক খালি থাকত, এবার তা প্রায় সম্পূর্ণই পূরণ হয়ে গেছে। আসন খালি থাকার সাপেক্ষে আমরা ৩য়,৪র্থ ও ৫ম ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করব।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৭ কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) অনার্স (স্নাতক) ১ম বর্ষের শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা