সংগৃহীত
শিক্ষা

ঢাবির সব ইউনিটের ভর্তি রেজাল্ট আজ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশ করবেন।

ফলাফল যেভাবে দেখা যাবে:

ভর্তিচ্ছুরা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ফল জানতে পারবেন। ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এছাড়াও টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS <roll no>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI <roll no>, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS <roll no> এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ এই ফলাফল জানা যাবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা