ছবি: সংগৃহীত
শিক্ষা

স্বাধীনতা দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।

আরও পড়ুন: ইবিতে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের নেতৃত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, কোষাধ্যক্ষ আবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম ও কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম জিসান ও শাহিন রাজা।

আরও পড়ুন: তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের সামনে গিয়ে মিলিত হয়।

পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য।

আরও পড়ুন: মদের বোতলে জুস, ডোপ টেস্টে নির্দোষ বিদ্যালয়

এ সময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯ টায় ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা