ফাইল ছবি
শিক্ষা
৪১তম বিসিএস

নন-ক্যাডারের নিয়োগ পাবে ৪০৫৩

নিজস্ব প্রতিবেদক: ৪১ তম বিসিএসের নন-ক্যাডারে শূন্য পদের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে পদের সংখ্যা চার হাজার ৫৩টি। প্রার্থীদের কাছ থেকে এসব পদে পছন্দক্রম চাওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির লটারি পেছাল

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন: বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আগামীকাল (বৃহস্পতিবার ২৩ নভেম্বর) রাত ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২০২১ সালের ১ আগস্ট প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ প্রার্থী। একই বছরের ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ১০ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।

আরও পড়ুন: এমপিওভুক্ত ৮৮০৭ শিক্ষক-কর্মচারী

গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। চলতি বছরের ৩ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা