জাতীয়

ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক (শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া) পর্যায়ের স্কুলে ভর্তির বিষয়ে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ের ভর্তি বিষয়ে আগামীকাল (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করবেন। করোনা পরিস্থিতিতে কোন পদ্ধতিতে ভর্তি হবে সেসব নিয়ে মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা জানাবেন।

জানা গেছে, চলতি বছর করোনা পরিস্থিতিতে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ম থেকে ৮ম শ্রেণিতে শূন্য আসনে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে। এই লটারি প্রক্রিয়ার সময় অভিভাবকরা উপস্থিত থাকতে পারবেন না।

তবে অভিভাবক প্রতিনিধিসহ ভর্তি কমিটি গঠন করে লটারির কার্যক্রম পরিচালনা হবে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে। এর বাইরে নীতিমালায় নতুন কোনো পরিবর্তন থাকছে না।

একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে জনসমাগম এড়াতে ভর্তি প্রক্রিয়ায় অভিভাবকদের প্রবেশের সুযোগ থাকবে না। ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে ভর্তি কমিটি গঠন করা হবে। ওই কমিটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা