জাতীয়

প্রধানমন্ত্রীর কথাবার্তায় মনে হয় তিনি পৈতৃকসূত্রে দেশটার মালিক : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কথাবার্তায় মনে হয় তিনি পৈতৃকসূত্রে দেশটার মালিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “তারা দুই বোন আছেন, একজন আরেকজনকে বলেন, আমি কি বাপের মেয়ে না? এই দ্বন্দ্বটা কেন।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, “তারা যদি গণতন্ত্র বিশ্বাস করতেন, জনগণের ভাবনায় বিশ্বাস করতেন, তাহলে তাদের এ নিয়ে ঝগড়া লাগত না। তারা মনে করে দেশটা পৈতৃকভাবে তাদের প্রাপ্য। এই কারণে ওয়ারিশ নিয়ে তাদের দ্বন্দ্ব।”

তিনি বলেন, “আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নেই। তারেক রহমান কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছে ইলেকশনের মাধ্যমে। তারা (আওয়ামী লীগ) কেন ইলেকশন করতে পারছে না।”

বিএনপির এই নেতা বলেন, “তারেক রহমানের দেশে ফিরে আসা আর গণতন্ত্র ফিরে আসা একইসূত্রে গাঁথা। আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি তাহলে তারেক রহমান ফিরে আসবে। এখানে কিন্তু জেল-জুলুমের ভয় না। যুদ্ধকালীন সময়ে তারেক রহমানের বয়স যখন ১০ বছর তখন তিনি বেগম জিয়ার সঙ্গে পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে বন্দি ছিলেন।”

দেশ কারো একার ভাবনাচিন্তায় স্বাধীন হয়নি উল্লেখ করে তিনি বলেন, “দেশ স্বাধীন করেছে এ দেশের আপামর জনগণ। দেশের মালিক জনগণ। সুতরাং আপনার চিন্তা-ভাবনা মাথা থেকে প্রত্যাহার করেন। দেশটা বিনা সংগ্রামে স্বাধীন হয়নি, জনগণের অধিকার কখনো আন্দোলন সংগ্রাম ছাড়া প্রতিষ্ঠিত হয় না।”

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মো. আমির খসরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা