ছবি: সংগৃহীত
জাতীয়

লটারির মাধ্যমে ৬৪ জেলায় নতুন এসপি পদায়নের প্রজ্ঞাপন জারি

সান নিউজ অনলাইন

অন্তর্বর্তী সরকার দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে বলেছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করতে প্রথমবারের মতো ম্যানুয়াল লটারি আয়োজন করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এ লটারি অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এবার এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির আগে কয়েক দফা যাচাই–বাছাইয়ের মাধ্যমে পুলিশ ক্যাডারের ২৫তম, ২৬তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। যারা পূর্বে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত ওই ফিট লিস্ট থেকেই ৬৪ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

এ উদ্যোগকে নির্বাচনকালীন প্রশাসনকে আরও নিরপেক্ষ রাখার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসপিদের পদায়নের প্রজ্ঞাপন:

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা