ছবি: সংগৃহীত
জাতীয়

দুষ্ট চোখের পর্যবেক্ষণ থাকলে নির্বাচন দেখাও সঠিক হবে না:  সিইসি

সান নিউজ অনলাইন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন ভবনে শুরু হওয়া এই সংলাপের উদ্দেশ্য ছিল পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে নিয়ে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের উদ্দেশে বলেন, “আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। জাতিকে আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এটি ইসি একার পক্ষে সম্ভব নয়; সবাইকে মিলেই এই দায়িত্ব পালন করতে হবে।”

তিনি অতীতের ভুল-ভ্রান্তি উল্লেখ করে বলেন, “আমরা অতীতে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই। আমাদের নিজস্ব তদারকি ব্যবস্থা থাকবে, যেমন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও ইলেক্টোরাল ম্যাজিস্ট্রেসি। তবে আপনাদের চোখ দিয়েও আমরা নির্বাচনটাকে দেখতে চাই। আপনার চোখ যদি প্রপার না হয়, আমাদের নির্বাচনের পর্যবেক্ষণও সঠিক হবে না।”

নতুন পর্যবেক্ষকদের উদ্দেশে সিইসি আরও বলেন, “আপনারা সরাসরি পর্যবেক্ষণ করবেন না, বরং নতুন লোক নিয়োগ দেবেন। এবার বয়সসীমা কমিয়ে ২১ করা হয়েছে। অনেকে অভিজ্ঞতা সম্পন্ন নয়, তাই প্রাথমিক দায়িত্ব হবে তাদের অরিয়েন্টেশন ও ট্রেনিং নিশ্চিত করা।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা