সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক এমপি আকরাম আর নেই

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনের আ’লীগ দলীয় সাবেক এমপি ও জেলা আ’লীগের সাবেক আহ্বায়ক এসএম আকরাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণকে প্রত্যাখ্যান করলেন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার রাজনৈতিক সহকর্মী ইকবাল কবির বলেন, তার মৃত্যুর আগ পর্যন্ত বর্ষীয়ান রাজনীতিবিদ নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল নাগরিক ঐক্য থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এদিকে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা সদর থানার পুকুরপাড় পৈতৃক বাড়ি বাড়ির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় বাদ জোহর গ্রামের বাড়ি বন্দরের আলীনগর এলাকায় তার দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা