শিশু স্বর্গ

ছোট শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে ছোট শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে। আগে ৪০ বছরের পর গিয়ে ডায়াবেটিসের চিন্তা করা হতো। কিন্তু বর্তমানে সেই ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে। সম্প্রতি ভারতের ডায়াবেটিস গবেষণা কেন্দ্রের (আইডিআরএফ) পরিচালিত গবেষণায় দেখা গেছে, শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার এশিয়া ও আমেরিকায় বেশি দেখা যাচ্ছে।

শিশুদের মধ্যে ডায়াবেটিসের কারণ

১/ জন্ম নেওয়া কম ওজনের শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে
২/ ধনী পরিবারের শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি
৩/ গর্ভবতী মায়েদের অনিয়ম এবং অপুষ্টিজনিত কারণে
৪/ সারাক্ষণ বসে থাকা, প্রয়োজনীয় খেলার মাঠ না থাকা।
৫/ কারণ তাদের খাবারে মাংস-চিজ-মিষ্টির পরিমাণ অনেক বেশি থাকে
৬/ তার তুলনায় শারীরিক পরিশ্রম কম করা

শিশুদের ডায়াবেটিসের লক্ষণ

১/ দৃষ্টিশক্তিতে সমস্যা
২/ রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ওজন কমে যায়
৩/ অতিরিক্ত পিপাসা পাওয়া
৪/ শিশুদের মাথাব্যথার সমস্যা শুরু হয়
৫/ মেজাজ খিটখিটে হয়ে যায়।
৬/ অতিরিক্ত দুর্বলতা
৭/ খেলাধুলায় আগ্রহ থাকে না

যদি শিশুর ডায়াবেটিস ধরা পড়ে, তবে ওষুধের পাশাপাশি খাবারের দিকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে। শরীরে এর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে শিশুর জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

খাবারের তালিকায় পেয়ারা, আমলকি, আমড়া, কাঁচা আম, লেবুসহ টক ফল, মৌসুমী সবুজ শাক ও সবজি রাখুন। পরিমিত পেঁপে, আম, কাঁঠাল, কলাসহ মিষ্টি জাতীয় ফল খেতে হবে। এছাড়াও ফাস্টফুড, অতিমাত্রায় তেল-চর্বিযুক্ত, ভাজা-পোড়া খাবার, চিনি, কোল ড্রিংস, মিষ্টি, আইসক্রিম- মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো বন্ধ করুন।

ডায়াবেটিসে আক্রান্ত শিশুকেই নয়, সব শিশুর জন্য খোলা জায়গায় দিনে অন্তত এক ঘণ্টা খেলার ব্যবস্থা করতে হবে। সারাক্ষণ ফোন বা ট্যাবে গেম খেলা আর টিভি দেখার অভ্যাসও দূর করে শারীরিক পরিশ্রম করতে উদ্বুদ্ধ করতে হবে।

সান নিউজ/পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা