শিশুদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
শিশু স্বর্গ

‘শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার সব কিছুই করছে’ 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ‘শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয়, সরকার তার সব কিছুই করছে। পথশিশু, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরেপড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।’

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরীর উত্তর কাশিপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত উপকারভোগী কর্মজীবী শিশুদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে সিটি মেয়র কর্মজীবী শিশুদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিনডে বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের ১৭৩ জন কর্মজীবী শিশু পরিবারের মাঝে আট কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি করে লবণ, দুই কেজি করে আলু, এক লিটার করে তেল, দুইটি সাবান এবং ৫০০ গ্রাম করে গুড়াদুধ বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে বাবা-মা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া উচিত। সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা শারীরিকসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতন থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকসহ সকলের জনসচেতনতা দরকার।

করোনাকালে কর্মজীবী শিশুদের পাশে দাড়াঁনোয় জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।

বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন খুলনার সভাপতি অজন্তা দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে লিনডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার আহম্মেদ ফুয়াদ, কেসিসি’র ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বোয়ালমারীতে ৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি  আটক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে তিন হাজা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা