শিশু স্বর্গ

ভোলায় বঙ্গবন্ধু স্মরণে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি:

ভোলা:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা মহাবিদ্যালয় ভবনে চিত্রাংকন, আবৃত্তি, বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোররা। দুপুরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনে অংশ নেওয়া ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুরে জান্নাত বুশরা বলেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি ছবি এঁকেছি। বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষ্যে তাকে নিয়ে ছবি আঁকতে পেরে আমার ভালো লাগছে।’

প্রতিযোগিতার বিচারক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, ‘এখানে বিচারকের দায়িত্ব পালন করতে পেরে খুব ভালো লাগছে। বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এদের মধ্যেই আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাবো আশা করি।’

জাতীয় শোক দিবসে শনিবার (১৫ আগস্ট) ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শোক পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে বাংলা স্কুল মাঠে আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি থাকবেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা