শিশু স্বর্গ

চিত্ত হালদার স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলো পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : শিল্পী চিত্ত হালদারের স্মরণে চারুকলা বরিশাল আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় সিটি কলেজ চত্বরে সংগঠনের সভাপতি আলতাফ হোসেন স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুশান্ত ঘোষ, অ্যাড. সুভাষ চন্দ্র নিতাই, অসীম বণিক, চারুকলা বরিশালের সম্পাদক রনি দাস, শিল্পী অভিষেক বসু ভজন।

অনুষ্ঠানে তিন বিভাগে ১০ জন শিশুশিল্পীকে শ্রেষ্ঠ, ৭ জনকে বিশেষ পুরষ্কার ও ১৬ জনকে সম্মাননা দেয়া হয়।

গত ১৮ জুলাই শিল্পী চিত্ত হালদারের মেজ মেয়ে নরওয়ে প্রবাসী ভায়োলেট হালদারের সৌজন্যে চারুকলা বরিশাল অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বরিশাল ছাড়াও, ঢাকা ও খুলনার ৩৩ প্রতিযোগী অংশ নেয়।

শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হল, ক বিভাগে শায়েবা সিয়ানা খান, প্রাপ্তি লতা কুণ্ডু ও আয়না আনজুম লাবণ্য। খ বিভাগে কার্তিক ঘোষ, বর্ণিতা পাল ও জান্নাতুল প্রীতি। গ বিভাগে আহানাম ইসলাম নাবিল, ঈশিকা ঘোষ ও জ্যোতির্ময় রুদ্র সোম। বিশেষ পুরস্কার পেয়েছে হৃদি মঞ্জরি, অধরা বণিক জয়ী, বিজয় চন্দ্র শীল, এয়ী দেবী জয়া , হৃদিতা মেহজাবিন, নাবিল সাইফুল্লা আলভি ও নাফসি সাইফুল্লাহ আলভি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা