সিসিমপুর এবার মাছরাঙা টেলিভিশনে
শিশু স্বর্গ

সিসিমপুর এবার মাছরাঙা টেলিভিশনে

বিনোদন ডেস্ক:

বিটিভি ও দুরন্ত টিভির পাশাপাশি শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর এখন থেকে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনেও।

সিসিমপুর সূত্র জানায়, শিশুদের সুবিধা ও চাহিদার কারণেই অন্য দুটি চ্যানেলের পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে এটি নিয়মিত সম্প্রচার করবে মাছরাঙা। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলবে। আর শুক্রবার প্রচার হবে সকাল ৯টায়।

সিসিমপুর কর্তৃপক্ষ জানান, ‘সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে অনন্য উদ্যোগ। যার প্রতিটি অংশ গবেষণালব্ধ এবং শিশুদের মনস্তাত্ত্বিক দিককে মাথায় রেখে নির্মিত। বাংলাদেশের সকল শিশুর কাছে সিসিমপুরকে আরও ভালোভাবে পৌঁছে দিতে এখন থেকে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর। মাছরাঙায় প্রচারিত হবে সিসিমপুরের নতুন-পুরনো সব পর্বই। ফলে ছোট্ট বন্ধুরা যারা বারবার সিসিমপুর দেখতে চায়, তাদের জন্য এই উদ্যোগটি অনেক কাজে লাগবে।’

সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশে সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’- এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

বাংলাদেশে সিসিমপুরের যাত্রা, নির্মাণ এবং সম্প্রচার সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র সহায়তায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা