শিশু পাবে সুন্দর জীবনের স্বপ্ন
শিশু স্বর্গ
শিশুর প্রকাশের মাধ্যম অনেক, তার ভাষার প্রয়োজন হয় না

শিশু পাবে সুন্দর জীবনের স্বপ্ন

সান নিউজ ডেস্ক:

শিশুর প্রকাশের মাধ্যম অনেক। তার ভাষার প্রয়োজন হয় না।- চালর্স ডিকেন্স

“যদি আমরা সত্যিকারের শান্তি খুঁজে পেতে চাই এবং যদি আমরা মিথ্যার বিরুদ্বে সত্যর যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে চাই ,তবে তা শুরু হবে শিশুদের দ্বারা।’

শিশুর ব্যক্তিত্বের প্রতি বিশ্বাসী হোন, তার উপর মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব করবেন না, শিশূর রাজ্যে অনাধিকার প্রবেশ ও তার মানসিকতার পক্ষে শুভ নয়।- ইমারসন

এই উক্তি বলে দেয় বর্তমান পৃথিবীর বাস্তবতাই শিশুদের তাৎপর্য। শান্তিময় পৃথিবীর অন্বেষণ মানব সভ্যতার আদি লক্ষ এবং নিঃস্বার্থ ভালবাসাই সেই লক্ষ্য পূরণের একমাত্র হাতিয়ার।

শিশুরা সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিঃস্বার্থ ভালবাসার একমাত্র প্রতীক। তথাকথিত আধুনিক সভ্যতার জাঁতাকলে পিষ্ট এই নিঃস্বার্থ শিশুর পরিচয় আজ বিভক্তিময়। আজ তার একটি অংশ সমাজে বিবেচিত ‘পথ শিশু। ‘পথ শিশুর সংজ্ঞায় বলা হয় সমাজে যারা সকল প্রকার সুবিধা বঞ্ছিত,রাস্তাই যাদের জীবন,ভিক্ষা,করা যাদের বেচে থাকার একমাত্র অবলম্বন।

আমরা কি কখনও সমাজের উচু শ্রেণীর শিশুদের যারা আধুনিক সকল সুবিধা প্রাপ্ত ,যারা ইট তক্তার তৈরী গৃহে বাস করে,তাদের কি আমরা ‘গৃহপালিত শিশু’নামে ডাকি।এই কথার উত্তরে একটাই উত্তর ’অবশ্যই না’।

তবে এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের কেন আমি পথ শিশু নামে অভিহিত করব। যদি আমাদের লজ্জা নামক বিশেষণ থেকে থাকে! বাংলাদেশ পরিসংখ্যান অধিদফতরের এক জরিপে বলা হয়েছে, সারা দেশে ১০ লক্ষাধিক পথশিশু রয়েছে। এদের মধ্যে ৫ ভাগ পথশিশু অস্থায়ীভাবে বসবাস করে রাজধানীতে, বাকি ৯৫ ভাগ সারা দেশের বিভাগ ও জেলা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে।

আমাদের মানবতা আজ কোথায় তা বলার অপেক্ষা রাখেনা।বেশি কিছুনা,শুধু একটু ভালবাসা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেলে একটা শিশু পাবে সুন্দর জীবনের স্বপ্ন। আমরা প্রত্যেকেই যদি আমাদের মানবতাবাদ জাগ্রত করি তবে একদিন আমদের আকাঙ্খা পুরণ করবে আমাদের শিশুরা। সব শিশুদের জন্য ভালবাসা দেখাতে কার্পণ্য বদ করব। পৃথিবী হোক এই শিশুদের নির্ভয় আশ্রয়..এটা কি খুব বেশি প্রার্থনা…শেষ করতে চাই কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি উক্তি দিয়ে

এই সৌরমন্ডলের এই পৃথিবীর এক কীর্তনখোলা নদীর পাড়ে যে-শিশুর জন্ম । দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে-কিশোরের । জ্যোৎস্না যাকে প্লাবিত করে । বনভূমি যাকে দুর্বিনীত করে । নদীর জোয়াড় যাকে ডাকে নশার ডাকের মতো । অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল গোলাম বানানোর শিক্ষাযন্ত্র । অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার । অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা