বিজ্ঞান

মহাকাশে উড়বে বিজ্ঞাপন!

সাননিউজ ডেস্ক: মহাকাশে শুধু রকেট, স্যাটেলাইট ও বিলিয়নিয়াররাই উড়বে না। এবার উড়বে বিজ্ঞাপনও। জিওমেট্রিক এনার্জি কর্পোরেশন (জিইসি) জানিয়েছে, মহাকাশে বিজ্ঞাপন দেওয়া সম্ভব করছে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি।

জিইসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা স্যামুয়েল রিড বলেন, কিউবস্যাট নামে একটি স্যাটেলাইট তৈরি প্রক্রিয়াধীন। স্যাটেলাইটের একপাশে একটি পিক্সেলেটেড ডিসপ্লে স্ক্রিন থাকবে যেখানে বিজ্ঞাপন, লোগো ও শিল্পকর্ম প্রদর্শিত হবে।

জিইসি কিউবস্যাটকে একটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে লোড করার পরিকল্পনা করেছে; যা এটিকে কক্ষপথে নিয়ে যাবে এবং রকেটটি চাঁদে পৌঁছানোর আগে ছেড়ে দেবে।

কিউবস্যাটের পাশে সংযুক্ত একটি সেলফি-স্টিক ডিসপ্লে স্ক্রিন ধারণ করবে। সেই ফুটেজটি ইউটিউবে লাইভ স্ট্রিম করা হবে অথবা টুইচ করে যে কেউ স্যাটেলাইটের স্ক্রিন দেখতে টিউন করতে পারবে।

রিড জানান, কিউবস্যাট ২০২২ সালের প্রথম দিকে উন্মোচন করা হবে। কিউবস্যাটে বিজ্ঞাপন দিতে ও ডিসপ্লে স্ক্রিনে পিক্সেল ডিজাইন করার জন্য টোকেন কেনার কথা জানিয়েছে জিইসি।

এজন্য পাঁচটি টোকেন বেছে নিতে হবে- এক্স কোঅর্ডিনেটের জন্য বিটা, ওয়াই কোঅর্ডিনেটের জন্য রো, উজ্জ্বলতার জন্য গামা, রঙের জন্য কাপা ও সময়ের জন্য ঢও।

বিটা ও রো টোকেনের সাহায্যে লোকেরা তাদের পিক্সেল কোথায় রাখবে তা ঠিক করতে পারবে। গামা ও কাপা টোকেন মানুষকে তাদের পিক্সেল দেখতে কেমন হবে তা নিয়ন্ত্রণ করবে। আর ঢও টোকেন নির্ধারণ করবে পিক্সেল কতক্ষণ স্থায়ী হবে।

রিড বলেছেন, আমি এমন কিছু অর্জন করার চেষ্টা করছি যেন মহাকাশে সবার প্রবেশাধিকার ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। আশা করি, লোকেরা অহেতুক কাজে তাদের অর্থ অপচয় করবে না।

মানুষ ক্রিপ্টোকারেন্সি দিয়ে টোকেন কিনতে পারবে। ভবিষ্যতে জিইসি ডগকয়েন পেমেন্ট চালু করবে বলে জানান তিনি। তবে প্রতিটি টোকেন বা কিউবস্যাটের দাম কত হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

ব্যবসা, বিজ্ঞাপনদাতা, শিল্পী এবং আগ্রহী অন্য যে কেউ কিউবস্যাটের ডিসপ্লে স্ক্রিনে তাদের বিজ্ঞাপন তুলে ধরতে পারবে। সূত্র: বিজনেস ইনসাইডার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা