বিজ্ঞান

কঙ্কালের বয়স ১৫ কোটি বছর

সান নিউজ ডেস্ক: চিলির দক্ষিণাঞ্চলে আদিম যুগের কুমিরের একটি কঙ্কালের জীবাশ্মের সন্ধান মিলেছে। সম্প্রতি এটি আবিষ্কারের কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ন্যাচারাল সাইন্স মিউজিয়াম।

বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রায় ১৫ কোটি বছরের পুরানো এই কুমিরের কঙ্কাল। কঙ্কালটি ২০১৪ সালে আবিষ্কৃত হলেও গেল সাত বছর এটি নিয়ে বিস্তারিত গবেষণা হয় বলে জানান চিলি ও আর্জেন্টিনার বিজ্ঞানীরা। এটিকে আধুনিক যুগের কুমিরের ‘পূর্বপুরুষ’ বা ‘দাদা’ বলেও অভিহিত করেন তারা।

ছোট্ট এই কুমিরের মাথার খুলি বা কঙ্কালটি দেখে অতি সাধারণ মনে হলেও, এটির বয়স প্রায় ১৫ কোটি বছর। চিলির দক্ষিণাঞ্চলে ২০১৪ সালে আর্জেন্টিনা এবং চিলির একদল বিজ্ঞান এটি আবিষ্কার করলেও, গেল সাত বছর ধরে এটির বয়স, প্রজাতি এবং আরও নানা দিক নিয়ে গবেষণা চালান তারা।

সম্প্রতি এক বিবৃতিতে বিজ্ঞানীরা জানান, কুমিরের এই প্রজাতিটি ১৫ থেকে ২০ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করতো। শুধু তাই নয়, এটিকে আধুনিক যুগের কুমিরের ‘পূর্ব-পুরুষ’ বা ‘দাদা’ হিসেবেও অভিহিত করেন তারা।

বিশেষজ্ঞ দলে থাকা এক বিজ্ঞানী বলেন, ‘২০ কোটি বছর আগে পৃথিবী অন্যরকম ছিল। তখনকার কুমিরগুলো বেশ ছোট এবং স্থলচর প্রকৃতির ছিল। বর্তমান যুগের কুমিরগুলো উভচর প্রকৃতির। শুধু তাই নয়, প্রাচীন এই প্রজাতিটি বর্তমান যুগের কুমিরের চেয়ে অনেক দিক দিয়েই বেশ আলাদা। আমরা তাদেরকে এ যুগের কুমিরের পূর্বপুরুষ বলতে পারি।’

প্রাচীন এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘বুর্কেসুকুস ম্যালিনগ্রান্দেনসিস’। বিজ্ঞানীরা মনে করেন, কীভাবে একটি স্থলচর প্রাণী থেকে উভচরে পরিণত হলো কুমির, সেটি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কঙ্কালের এই জীবাশ্মটি।

একইসঙ্গে, দক্ষিণ আমেরিকায় কুমিরের বিবর্তন নিয়ে চলমান গবেষণায়ও গতি আসবে বলে জানান তারা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা