বিজ্ঞান
উড়ন্ত কার রেসিং

নতুন মাত্রায় ‘মাল্টিকপ্টার'

সান নিউজ ডেস্ক: আকাশে গাড়ি প্রতিযোগিতা। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মরুভূমিতে উড়লো রেসিং কার। এ বছরই তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটি। এদিকে ব্যাক্তিগত উদ্যোগে উড়ন্ত গাড়ি বানিয়ে স্লোভাকিয়ার আকাশে পরীক্ষামূলকভাবে ওড়ালেন এক অধ্যাপক।

চার মিটার লম্বা, চার চাকার এ মাল্টিকপ্টারের নাম 'আলাউদা এয়ারস্পিডার এম.কে-থ্রি'। ওজন মাত্র ১৩০ কেজি। গতিবেগ ঘন্টায় দেড়শো থেকে আড়াইশো কিলোমিটার। অস্ট্রেলিয়ান নির্মাতা প্রতিষ্ঠান আলাউদা অ্যারোনোটিক্স তৈরি করেছে এ গাড়ি। প্রতিষ্ঠানটির দাবি, উড়ন্ত কার রেসিং এ নতুন মাত্রা যোগ করবে এ মাল্টিকপ্টার।

মানুষবিহীন রিমোট কন্ট্রোল এ গাড়ির প্রতিযোগিতা ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করবেন দর্শকরা। এদিকে ঘন্টায় প্রায় ১৭০ কিলোমিটার বেগে স্লোভাকিয়ার আকাশে উড়লো এই উড়ন্ত গাড়ি।

আকাশে প্রায় ৪০ ঘন্টা উড়তে পারে এ এয়ারকার। এর নির্মাতা অধ্যাপক স্টিফেন ক্লেইন। বিএমডব্লিউ ইঞ্জিনবিশিষ্ট এই উড়ন্ত গাড়ি, আড়াই হাজার মিটার উচুতে প্রায় ৬০০ মাইল পর্যন্ত উড়তে পারে।

গাড়ি আকাশে ওড়ানোর এ চেষ্টা প্রথম নয়। ১৯৪৭ সাল থেকেই চলছে এ প্রচেষ্টা। ২০৩০ সালে যাতায়াতের জন্য উড়ন্ত গাড়ি আনতে চায় দক্ষিণ কোরিয়ার -হুন্দাই।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা