বিজ্ঞান

বাংলাদেশ আবিষ্কার করলো গিটারফিশের নতুন প্রজাতি

নিজস্ব প্রতিবেদক: মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা গিটারফিশ পাওয়া গেছে কক্সবাজারে। এ জাতীয় মাছের সর্বমোট ১১টি প্রজাতি রয়েছে। সম্প্রতি কক্সবাজারে আরও একটি প্রজাতির দেখা মিলেছে। তবে বিশ্বের প্রাণী বিজ্ঞানীরা এতদিন জানতেন, মাছটির ১১টিই প্রজাতি হয়। এ তালিকায় একটি বাড়লো।

যৌথভাবে মাছটি আবিষ্কার করেছেন বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী আহসান হাবিব ও গবেষক মো. জায়েদুল ইসলাম। বিশ্বে ৩৪ হাজার ৫০০ প্রজাতির মাছের সঙ্গে এটি একটি নতুন সংযোজন হলো।

মাছটি দেখতে গিটারের মতো। কক্সবাজারের যেসব জেলেরা বঙ্গোপসাগরে যান, তাদের কাছে এটি পিতাম্বরী মাছ নামে পরিচিতি। বাংলাদেশে কালে–ভদ্রে এ মাছ ধরা পড়া। বিশ্বজুড়ে মাছটিকে ‘জায়ান্ট গিটারফিশ’ নামে ডাকা।

বাংলাদেশের বিজ্ঞানীর ওই মাছটির নাম দিয়েছেন ‘বাংলাদেশি জায়ান্ট গিটারফিশ’। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অ্যাকোয়াটিক বায়োরিসোর্স রিসার্চ ল্যাবরেটরিতে পুরো গবেষণাটি হয়েছে। মাছটির দেহের গঠন, বাহ্যিক আকৃতি ও ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি শনাক্ত করা হয়। গত মঙ্গলবার বিজ্ঞান সাময়িকী ‘জুটাক্সা’তে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে ওই মাছটিকে বিশ্বের নতুন এক মাছের প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মৎস্য বিজ্ঞানীরা জানান, গিটার মাছ মূলত শাপলা পাতা ও হাঙ্গর প্রজাতির মাঝামাঝি এক প্রজাতির মাছ। এটি মূলত ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে পাওয়া যায়। চীন, থাইল্যান্ড, জাপানসহ পূর্ব–এশিয়ার দেশগুলোতে এই মাছের পাখনা থেকে তৈরি করা স্যুপ বেশ জনপ্রিয়। ফলে এই মাছটি ধরা পড়লে বেশ ভালো দামে বিক্রি হয়। যে কারণে খুব দ্রুত এই মাছের সংখ্যা বিশ্বজুড়ে কমে আসছে।

অধ্যাপক কাজী আহসান হাবীব বলেন, বিশ্বজুড়ে মহাবিপন্ন প্রজাতির এই মাছটি বঙ্গোপসাগরের উত্তর অংশে পাওয়া গেছে। ফলে এটি যাতে ধরা না হয় এবং এটিকে বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইনের তফসিলভুক্ত, হত্যা এবং ধরা যাবে না এমন তালিকায় অর্ন্তভূক্ত করা উচিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা