বিজ্ঞান

মঙ্গল বাসের আবেদন নিচ্ছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক: অতিমারী আর দুর্যোগে পৃথিবীজুড়ে হতাশ হয়ে পড়েছেন অনেকেই। ফলে এবার পৃথিবী ছেড়ে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে নাসা। তাও আবার পুরো এক বছরের জন্য। আর কারো যদি পৃথিবীতে থাকতে আর ভালোই না লাগে, বছর খানেকের জন্য ‌'গ্রহ‌' বদলের সুযোগ দিচ্ছে সংস্থাটি।

আবেদন গৃহীত হলে থাকতে পারবেন মঙ্গল গ্রহের আবহাওয়ায়। তবে নাসা এখনই এই গ্রহ ছেড়ে ৩ কোটি ৪০ লাখ মাইল পাড়ি দিতে প্রস্তুত, এমনটি ভাববেন না। পৃথিবীর বুকেই তৈরি করা রয়েছে একটি বিকল্প ঠিকানা। যার আবহাওয়া ঠিক মঙ্গলের মতো। হিউস্টনে জনসন স্পেস সেন্টারে ১ হাজার ৭০০ বর্গফুট এলাকাজুড়ে লালগ্রহের মতো আস্তানা বানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মার্স ডিউন আলফা' (Mars Dune Alpha)। সেখানেই বছরখানেকের জন্য ঘুরে আসার সুযোগ মিলছে। তবে তার জন্য দরখাস্ত করতে হবে।

গত ৬ আগস্ট থেকে অনলাইনে সেই দরখাস্ত নিতে শুরু করেছে নাসা। তবে এই আস্তানায় সাকুল্যে চারজনের বেশি থাকা যাবে না।

কিন্তু হঠাত্‍ এই আশ্চর্য আয়োজন কেন? বহুদিন ধরেই মঙ্গলগ্রহে প্রাণের অস্বিত্বের সন্ধান করছে গবেষণা সংস্থা। লালগ্রহে মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা, তাও খতিয়েদেখা হচ্ছে। নাসা জানিয়েছে, আর কয়েক বছর পরে হয়ত মঙ্গলে মানবসভ্যতার দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার জন্য পরিবেশ তৈরি হয়ে যাবে। আর তারই ট্রায়াল হিসেবে এই প্রকল্প তৈরি করা হয়েছে হিউস্টনে।

মঙ্গলে গিয়ে অনেক দিন কাটানোর প্রশিক্ষণ দেওয়া হবে মার্স ডিউন আলফা প্রকল্পে। মঙ্গলে কিভাবে চাষবাস করা হবে তার পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে এখানে। দেখা হবে মঙ্গলের পরিবেশে থাকতে গিয়ে সেখানকার বাসিন্দাদের মানসিক ও শারীরিক অবস্থা কেমন থাকছে।

নাসার তরফ থেকে আরও জানানো হয়েছে, আপাতত শুধু আমেরিকার নাগরিকদেরই থাকার অধিকার থাকবে এই মার্স ডিউন আলফায়। আবাসিকদের বয়স হতে হবে ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী। আর তাদের কোনও নেশায় আসক্তি থাকা চলবে না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা